মাতৃভূমি
(স্বাধীনতা দিবসের প্রাক্কালে ক্ষুদ্র কবির মাতৃভূমি ভারতবর্ষের প্রতি সামান্য শ্রদ্ধার্ঘ্য)।
শ্রী কানাইলাল চক্রবর্তী
হে মোর জননী মাতৃভূমি
ভারতবর্ষ তোমার নাম,
হে তীর্থভূমি প্রণমি তোমায়
তুমি মা আমার পূণ্যধাম।
যুগে যুগে কত মহামানবের
জন্ম দিয়েছ তুমি,
তাদের পূণ্য ধর্ম-কর্ম
সব, তোমার গরব মানি।
রামকৃষ্ণ, বিবেকানন্দ,
গুরু নানকের বানী,
রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র,
অথবা ঝাঁসীর রানী।
কেহ করিয়াছে ধর্ম রক্ষা
কেহ বাড়ায়েছে মান,
তাহারা তোমায় দিয়াছে জননী
জগতে উচ্চস্থান।
তবুও দুঃখে, ক্ষোভে ফেটে
পড়ি, মীরজাফরকে দেখে,
যুগে যুগে যারা পীড়ন করেছে,
এনেছে বিদেশী ডেকে।
ভুলে যাই মোরা ক্ষুদিরাম
আর সূর্য সেনের নাম,
বারে বারে তাই, বেড়ে ওঠে
তব লাঞ্ছনা অপমান।
পরাধীন তুমি কেঁদেছ নীরবে
দুঃখ পেয়েছ মনে।
সন্তাদের দুর্দশা তব,
বাড়িয়াছে প্রতিক্ষণে।
চোর, জোচ্চোর,জালিয়াত
আর কালোবাজারীর দল,
শুনে রাখো আর পাবেনাকো
ক্ষমা, পাবে কর্মের ফল।
*****--****
No comments: