ঢেউ
শ্রী কানাই লাল চক্রবর্তী
গোষ্পদ জলে দেখেছো কি তুমি,
নীল আকাশের ছায়া?
দেখেছো কি তাতে তরঙ্গ খেলে,
ছুটিলে পাগল হাওয়া?
পুকুরের জলে, তরঙ্গ খেলে,
তির্ তির্ করে জল।
সাগরের বুকে ঢেউ ওঠে,
সে তো সর্বদা চঞ্চল।
মানুষের মাঝে, গোষ্পদ আছে
ঢেউ তার অনুভূতি,
মানুষের মাঝে পুকুর রয়েছে,
তার তরঙ্গে বিস্তৃতি।
মানুষের মাঝে সাগর রয়েছে,
অসীম, অপার ঢেউ,
পরিমাপ তার অসাধ্য,
তাই চেষ্টা কোর না কেউ।
ঢেউ
Reviewed by K.L. Chakraborty
on
July 19, 2021
Rating:
No comments: